বম্বে হাই কোর্ট- ফাইল ছবি

ছবির উৎস, Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, বম্বে হাই কোর্ট- ফাইল ছবি

Published

পড়ার সময়: ৬ মিনিট

“সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় কোনো ব্যাক্তিকে কোনো এলাকা থেকে বহিষ্কার করার বৈধ কারণ হতে পারে না,” বলে জানিয়েছে বম্বে হাই কোর্ট।

সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো এবং স্লোগান দেওয়ায় ‘সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার’ (এসডিপিআই) মহারাষ্ট্রের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরীর বিরুদ্ধে ‘এক্সটার্নমেন্ট অর্ডার’ বা বহিষ্কারের আদেশ জারি করেছিল মহারাষ্ট্র পুলিশ।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং জ্ঞানবাপী মসজিদ-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে মি. চৌধুরীকে। সরকার বিরোধী ধর্না ও বিক্ষোভের আয়োজনও করেছিলেন তিনি।

২০২৫ সালে তাকে মুম্বাই ও সংলগ্ন এলাকা থেকে এক বছরের জন্য বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। সেই সংক্রান্ত মামলার শুনানির সময়েই এই মন্তব্য করেছেন বম্বে হাই কোর্টের বিচারপতি মাধব জামদার।

‘এক্সটার্নমেন্ট অর্ডার’ হলো এমন এক প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট এলাকা বা জেলা ছেড়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য দূরে থাকতে বাধ্য করা যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *