পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জর সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। অভিরূপের কথায়, “আমার আশা ছিল, প্রথম দশে থাকব ৷ কিন্তু প্রথম হব সেটা আশার বাইরে ছিল ৷ সত্যি আমার খুব ভালো লাগছে। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে । বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই ৷”

শুক্রবার সকাল সাড়ে ৯টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও সচিব সুব্রত ঘোষ। এবারে সার্বিকভাবে পাশের হার ৮৬.৮৩%৷ গতবারে পাশের হার ছিল ৮৬.৫৩%। গতবারের চেয়ে এবারে পাশের হার সামান্য বেড়েছে।

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের হারে বরাবরই এগিয়ে থাকে দক্ষিণবঙ্গ ৷ এবছর মাধ্যমিকে টেক্কা দিল উত্তরবঙ্গ। এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হারের নিরিখে সব জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০%। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবারের মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১০৩ জন ছাত্র, ২৮ জন ছাত্রী। এবারে মোট ৪৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে।

এবছর মাধ্যমিকে পাশের হার সামান্য বেড়েছে। প্রথম দশে থাকা ১৩১ জন ১৯টি জেলার ৮৩টি স্কুলের পড়ুয়া ৷ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসে ৯ লাখ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এ বছর পাশ করেছে ৯ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন ৷ তবে মেধা তালিকায় কলকাতার কোনও পড়ুয়া নেই। এ ব্যাপারে জানতে চাওয়া হলে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “কলকাতার স্কুলগুলোর পরিষেবা ভালো । ভালো শিক্ষক আছেন, তারপরও কেন এই ঘটনা সেটা আমরা জানি না!”

আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ, পাশের হারে সেরা কালিম্পং; সামান্য বাড়ল সাফল্যের হার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *