একটি জাহাজ থেকে সাগরের দিকে যাচ্ছে একটি ড্রোন

ছবির উৎস, US Army photo by Spc. Kayla McGuire

ছবির ক্যাপশান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ড্রোন কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচিত ব্যবস্থার নাম ‘লুকাস’ বা লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম

Published

পড়ার সময়: ৭ মিনিট

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর যখন সামনে আসছে, সেই সময় ড্রোন হামলায় নতুন একটি বহুজাতিক বাহিনী বা ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

তাদের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, এই বাহিনীতে আকাশে, পানির ওপর এবং পানির নিচে পরিচালিত ড্রোন অন্তর্ভুক্ত থাকবে এবং এটি মার্কিন বাহিনী ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদারদের অংশগ্রহণে গঠন করা হবে।

১৩ই অগাস্ট সেন্টকম ঘোষণা করে যে তারা ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’ গঠনের প্রক্রিয়া শুরু করেছে এবং এই বাহিনীতে যোগদানের জন্য অঞ্চলটির দেশগুলোকে আমন্ত্রণ জানানোর কাজ চলছে। তবে তারা কোনো দেশ বা সম্ভাব্য অংশীদারের নাম প্রকাশ করেনি।

সেন্টকমের পরিকল্পনা অনুযায়ী, এই বাহিনীতে আকাশে, পানির পৃষ্ঠে এবং পানির নিচে পরিচালিত একবার ব্যবহারযোগ্য মানববিহীন আক্রমণ ব্যবস্থা ব্যবহার করা হবে এবং এটি যুক্তরাষ্ট্র ও অঞ্চলটির দেশগুলোর সদস্যদের দ্বারা পরিচালিত হবে। বাহিনীর কমান্ড কাঠামো ও কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও সেন্টকমের স্পেশাল অপারেশনসের সেন্ট্রাল কমান্ডকে দেওয়া হয়েছে।

সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের কিছু দূরপাল্লার গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *