ভারতের সুপ্রিম কোর্ট - ফাইল

ছবির উৎস, MONEY SHARMA/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ভারতের সুপ্রিম কোর্ট – ফাইল

ভারতের সুপ্রিম কোর্ট ২৭শে মে, বুধবার দেওয়া রায়ে নির্বাচনী তালিকা বা ভোটার তালিকার জন্য বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেছে। তবে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে- নির্বাচন কমিশনের শুধু নাগরিকত্ব বিবেচনা করার ক্ষমতা আছে, নির্ধারণের নেই।

এই রায় এসআইআর-এর বৈধতা নিয়ে বিহার ও পশ্চিমবঙ্গ-সহ এসআইআর প্রক্রিয়া চলা সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু পশ্চিমবঙ্গে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে যে মামলা চলছে সেটি স্বতন্ত্র।

নাগরিকত্ব প্রশ্নে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় নাম থাকার জন্য নাগরিকত্ব একটি বিবেচ্য বিষয় এবং নির্বাচন কমিশন তা বিবেচনার আওতায় রাখতে পারে। যদিও কোনো ব্যক্তি নাগরিক কি না, তা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই বলে জানানো হয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বলেছে, সাংবিধানিকভাবে স্বচ্ছ ও স্বাধীন নির্বাচন প্রক্রিয়া সুনিশ্চিত করার ক্ষেত্রে এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের এক্তিয়ার প্রশ্নে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভারতের নির্বাচন কমিশনের আওতাধীন এবং তাদের অধিকার ও ক্ষমতার এক্তিয়ারের মধ্যে থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজটি করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *