নবজাতক শিশুকে হারিয়ে আহাজারি করছেন এক মা

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, সদ্যোজাত সন্তান হারিয়ে আহাজারি করছেন এক মা

“আমার বেবি দুইদিন আগে হইছে। রাতে সুস্থ আছে কইয়া বাচ্চা ফেরত দিলো, ভোরের দিকে আর নাই”।

একথা বলছিলেন ঢাকার আদ্–দ্বীন হাসপাতালে মারা যাওয়া একটি শিশুর বাবা শান্ত ইসলাম।

ঢাকার কেরানীগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা মি. ইসলাম জানান, ২৫শে মে তার কন্যা শিশুর জন্ম হয়, নাম রেখেছিলেন জান্নাতি।

হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় থাকা শিশু ও তার মায়ের সঙ্গে ছিলেন মি. ইসলামের মা। তিনি জানান, “আমার নাতিন কালকে সন্ধ্যারাতেও ভালো ছিল। রাত তিনডা বাজে, হঠাৎ করেই দেখি আমার নাতিন কাঁদতেছে। আর থামে না।”

ঢাকার আদ্–দ্বীন হাসপাতালে একসাথে কয়েকটি নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে। হাসপাতাল থেকে ছয়টি শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *