ছবির উৎস, NCC
হত্যাসহ বিভিন্ন অভিযোগে
দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল
রেখেছে আপিল বিভাগ।
তার আইনজীবী মোতাহার হোসেন
সাজু বিবিসি বাংলাকে জানিয়েছেন, “আপাতত তার মুক্তিতে বাধা নেই।”
মিজ আইভীর বিরুদ্ধে হত্যা,
পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার মোট ১২টি মামলা রয়েছে।
রোববার সকালে আপিল বিভাগ এই
আদেশ দেয়।
মি. সাজু আরো জানান, “জামিন
পাওয়া এই ১০টি মামলার মধ্যে ছয়টি হত্যা, বাকিগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা,
সরকারি কাজে বাধাদানের মামলা।”
এছাড়াও আরো দুইটি হত্যা
মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মিজ আইভি।
এই মামলা দুটির জামিনের
বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করেছে উল্লেখ করে মি. সাজু জানান, এগুলোতে
এখনো শুনানির জন্য আসেনি।
