ছবির উৎস, Reuters
নেপালের আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে, সেই
সাথে ক্রমশই বাড়ছে নিখোঁজের সংখ্যাও।
এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা নয়শো ছাড়িয়েছে। অন্যদিকে বাড়ছে
নিখোঁজ মানুষের সংখ্যাও।
এর আগে রোববার নিখোঁজের সংখ্যা ২৫০২ জন বলা হলেও এখন সেই
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৪৭ জনে।
নিখোঁজদের মধ্যে ৩৬৫৫ জন নেপালি নাগরিক, বাকি ৫৯২ জন বিদেশি
নাগরিক। নিখোঁজ যারা রয়েছেন তাদেরকে উদ্ধারে সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এদিকে, সেখানকার জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে
আটকে পড়া শত শত মানুষকে উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে
তিব্বতে এখন পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ১৬ জন। আর নিখোঁজ রয়েছে ৫৪৬ জন।
নেপালের বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়াসহ
বিভিন্ন দেশের সাহায্য আসতে শুরু করেছে।
