পানিহাটি: কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না, আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কারণে যাথাযথ পদক্ষেপও করা হচ্ছে। দলের কোনও নেতার নাম জড়ালে কিংবা কোনও পুলিশ আধিকারিকও যদি তোলাবাজি করেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। আর এবার নিজের বিধানসভা ক্ষেত্রে সেই একই বার্তা দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। তাঁর স্পষ্ট বার্তা, ‘কেউ যদি আমার নাম করে টাকা চায় তাহলে দেবেন না।’

রবিবার পানিহাটিতে বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠান ছিল। সংশ্লিষ্ট সেই অনুষ্ঠান থেকেই এলাকার বিধায়ক সকলকে সতর্ক করে দেন তোলাবাজির ব্যাপারে। তোলাবাজদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিধায়ক। রত্না দেবনাথ বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ফটো তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তার সই নিয়ে আসুন। আর নয়ত তাঁর MLA প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।”

এরপর রত্নদেবী সকল পানিহাটিকে সুন্দর পানিহাটি তৈরির বার্তা দেন। বলেন, “যেন কোনও থ্রেট কালচার না থাকে। দেখেছেন তো নির্মল ঘোষ ও তাঁর ছেলে একসঙ্গে জেলে বসে আছেন। বাবা কখনও ছেলেকে বলছে তোর জন্য় এই সব হয়েছে, তুমি বেশি বেশি বাড়াবাড়ি না হলে এমনটা হত না।”

আরজি করের ঘটনার সময় থেকেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ করেছিলেন। তিনি বলেন, “কালকে নির্মল ঘোষ আমায় নিয়ে বলেছেন, মনে হয় উনি ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছেন। তাই আমার নামে এই সব অভিযোগ করছেন।” এরপর তিনি জানান, মেয়ের জন্য লড়াই তিনি কোনও দিন ছাড়বেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *