বার্লিনে মানুষজন একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন

ছবির উৎস, EPA/Shutterstock

Published

পড়ার সময়: ৪ মিনিট

জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত।

পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং তার সন্ধানে পুরো শহরজুড়ে তল্লাশি চলছে।

অন্যদিকে, হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, “একটি সাদা রঙের গাড়ির চালক একাধিক ব্যক্তিকে গাড়িচাপা দিয়েছে বলে বলা হচ্ছে… এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক”।

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ ঘটনাকে ‘ভয়াবহ একটি ঘটনা’ হিসেবে বর্ণনা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *