পত্রিকা

Published

পড়ার সময়: ৭ মিনিট

টাইমস অফ বাংলাদেশের খবর- Shahabuddin’s resignation follows exit deal অর্থাৎ দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নেন। ওই সমঝোতা অনুযায়ী, পদত্যাগের পর তিনি যেন কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন – এ বিষয়ে আশ্বাস পান।

সূত্রগুলো জানায়, বিএনপি শুধু সংবিধানের ৫১ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়।

বিএনপির নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে ১০ থেকে ১২ দিনের মধ্যে বিদেশে যাবেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আগামী ৯০ দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এ বিষয়ে দলের নীতিনির্ধারণী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *