ট্রাম্পের শুল্কনীতি আগে থেকেই বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ট্রাম্পের শুল্কনীতি আগে থেকেই বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে

Published

পড়ার সময়: ৩ মিনিট

জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্যের বাণিজ্য রোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্য- বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

ইউনাইনেটড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটিআর দাবি করেছে যে, দেশগুলো শ্রমিক ও তাদের কর্মপরিবেশের ওপর চালানো অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।

তারা বলছে, “যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটিআর এর কার্যালয়ের এই প্রস্তাবটি অন্যায্য বাণিজ্য অনুশীলন তদন্তের সর্বশেষ ফলাফল।”

ইউএসটিআর এর এই প্রস্তাবনায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কম্বোডিয়া, মালয়েশিয়া, জাপানসহ ৬০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *