মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ, সোমবারের ছবি

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ, সোমবারের ছবি

    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে আবারও আলোচনায় দেশের বেসরকারি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি। বিশেষ করে একটি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের আন্দোলনে নামার বিষটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল করে পুরোনো ব্যবস্থাপনা পরিচালককে ফেরানোর দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন ব্যাংকটির গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশ।

সোমবার ঢাকার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’ এর ব্যানারে হওয়া এই বিক্ষোভ সমাবেশে পুলিশি অ্যাকশনের ঘটনাও ঘটেছে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। যদিও মাঠের আন্দোলনে সিদ্ধান্ত পরিবর্তন না করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *