ইরানের কেশম দ্বীপের দক্ষিণে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ছবির উৎস, Press Association

ছবির ক্যাপশান, ইরানের কেশম দ্বীপের দক্ষিণে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র (ফাইল ছবি)

Published

পড়ার সময়: ৩ মিনিট

ইরানের ওপর “আত্মরক্ষামূলক” হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া উপসাগরীয় দেশ ও জাহাজগুলোর দিকে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ভূপাতিত করার খবর জানিয়েছে তারা।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে তাদের চালানো হামলা ছিল মূলত “মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়া”।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি জানিয়েছে যে, তারা ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে চলা দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে, তখনই নতুন করে পাল্টাপাল্টি হামলার এই ঘটনা ঘটলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *