মশার উপদ্রব বৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ (ফাইল ছবি)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মশার উপদ্রব বৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ (ফাইল ছবি)

ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর বাসার কাছের কোনো হাসপাতালেই সিট পাননি মিরপুরের বাসিন্দা ও পেশায় দন্তচিকিৎসক সাদিয়া নওরিন।

জ্বর আসার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই তিনি টেস্ট করিয়েছিলেন এবং তাতে ডেঙ্গু ধরা পড়ে। এরপর তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন।

“আমি সকাল-বিকাল আমার প্লাটিলেট, প্রেশার চেক করতাম। যেদিন দেখলাম যে প্লাটিলেট ৫০ হাজারে নেমে এসেছে, সেদিন হাসপাতালে যাই। কিন্তু বাসার আশেপাশে কোথাও আমি সিট পাইনি। টাকা দিয়েও সিট পাওয়া যায়নি। পরে একটি হাসপাতালের ওয়ার্ডে সিট পাই, কিন্তু সেটার পরিবেশ এত বাজে ছিল যে রাত দুইটায় দূরে অন্য হাসপাতালে যেতে হয়েছে,” বলছিলেন তিনি।

সম্প্রতি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বড়ছে এবং হাসপাতালগুলো সেই রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে একশো ছাড়িয়েছে। বাড়ছে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *