৩০ বছর বয়সী কিয়েটিল ও ৪৫ বছর বছর লেনা

ছবির উৎস, Cortesía

ছবির ক্যাপশান, ৩০ বছর বয়সী কিয়েটিল ও ৪৫ বছর বছর লেনা, যারা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোস্ট করেন; তারা বোঝাতে চান, সমবয়সী না হলেও ভালোবাসা সম্ভব

তাদের ডেটিং ভালোই চলছিল। শুধু ভালো না, বেশ ভালো। কিন্তু লেনা ভয় পাচ্ছিলেন যে তার সঙ্গী যখন তার বয়স জানতে পারবেন, তখন হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাবে।

ডেটিং অ্যাপে পরিচয়ের পর কয়েক সপ্তাহ ধরে তারা দেখাসাক্ষাৎ করেছেন। পরিচয়ের সময় লেনা তার প্রোফাইলে ইচ্ছাকৃতভাবেই বয়স উল্লেখ করেননি, কারণ তিনি প্রত্যাখ্যাত হতে চাননি।

কয়েক সপ্তাহ পর সম্পর্কটা যখন সিরিয়াস হতে শুরু করে, তার দুশ্চিন্তাও বাড়তে থাকে।

৪৫ বছর বয়সী লেনা জানান, তার সঙ্গী কিয়েটিল সম্পর্ক শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো ক্ষণস্থায়ী সম্পর্ক নয়, সত্যিকারের ভালোবাসা খুঁজছেন।

প্রথম ডেটে লেনা তার সঙ্গীকে বলে দিয়েছেন যে তার একটি কিশোরী মেয়ে আছে। কিন্তু তাতেও কিয়েটিল আগ্রহ হারিয়ে ফেলেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *