ছবিতে দেখা যাচ্ছে হ্যারি কেইন, আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও ওসমান দেম্বেলেকে (বাম থেকে ডানে)

ছবির উৎস, Getty Images

Published

পড়ার সময়: ৩ মিনিট

আর্জেন্টিনা-মিশরের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের পর টাইব্রেকে কলম্বিয়া – সুইজারল্যান্ডের গোলশূন্য ম্যাচের নিষ্পত্তি – ‌এর মধ্য দিয়েই শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন। একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। খেলোয়াড় ও কোচরা যে এরই মধ্যে প্রতিপক্ষের জন্য কৌশল ও পরিকল্পনা সাজাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

৪৮টি দলের মধ্য থেকে গ্রুপ পর্ব, রাউন্ড অফ থার্টি টু, রাউন্ড অফ সিক্সটিন পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা দলগুলো হলো– বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, মরক্কো ও সুইজারল্যান্ড।

দলগুলোর মধ্যে ফ্রান্স, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবচেয়ে বেশি ১৪টি করে গোল করেছে।

এরপর আছে বেলজিয়াম। এ দলটি এবার শুরু থেকে খুব একটা আলোচনায় ছিল না। কিন্তু নেদারল্যান্ডস, পর্তুগাল, ব্রাজিলের মতো ফেভারিট দলগুলো বাদ পড়লেও এখন পর্যন্ত ১৩ গোল করা বেলজিয়াম ঠিকই জায়গা করে নিয়েছে শেষ আটে।

টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১২ গোল করা নরওয়ে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *