সিডনি অলিম্পিকে ওয়েটলিফটিংয়ে ২০০০ সালে ব্রোঞ্জ জিতে অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় নারী হয়েছিলেন কর্ণম মাল্লেশ্বরী

ছবির ক্যাপশান, সিডনি অলিম্পিকে ওয়েটলিফটিংয়ে ২০০০ সালে ব্রোঞ্জ জিতে অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় নারী হয়েছিলেন কর্ণম মাল্লেশ্বরী

Published

পড়ার সময়: ৫ মিনিট

সিডনি অলিম্পিকে ওয়েটলিফটিংয়ে ২০০০ সালে ব্রোঞ্জ জিতে অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় নারী হয়েছিলেন কর্ণম মাল্লেশ্বরী।

তবে পদক জেতা তো দূরের কথা, অন্ধ্রপ্রদেশের এই তরুণীর কাছে অলিম্পিকে পৌঁছানোই ছিল এভারেস্ট জয় করার মতো কঠিন এক লড়াই।

সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতা, সেই সঙ্গে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবের মধ্যে বড় হয়েছেন তিনি। প্রশিক্ষণের জন্য নিজের শহর শ্রীকাকুলাম ছেড়ে বোনকে নিয়ে চলে আসেন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

সঙ্গে এসেছিলেন তাদের মা-ও। কারণ, হোটেলে থাকার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব ছিল না। মেয়েদের রান্না করে খাওয়ানোর জন্যই তিনি তাদের সঙ্গে দিল্লি যান।

আজ, ২৬ বছর পরে, সোশ্যাল মিডিয়ার ঝলক, কর্পোরেট দুনিয়ার চাকচিক্য আর ‘নতুন ভারত’-এর নানা স্লোগানের মাঝেও ভারতীয় খেলোয়াড়দের বাস্তবতায় খুব বেশি পরিবর্তন আসেনি, অন্তত পথচলার শুরুর দিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *