কারা সদরদপ্তর
ছবির ক্যাপশান, কারা সদরদপ্তর

ডিবি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যাওয়ার পরদিনই মৃত্যু হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট নুরুল আলমের। সুস্থসবল মানুষটি কারাগারে যাওয়ার পরদিনই কীভাবে মারা গেলো, সেই প্রশ্ন তুলেছে তার পরিবার।

চট্টগ্রামে গত ২৩শে জুন আটক হয়েছিলেন নুরুল আলম। পরদিন ২৪শে জুন তার মৃত্যুর পর আলোচনা- সমালোচনা শুরু হয়।

তার বড় ভাই নূর মোহাম্মদ বিবিসি বাংলাকে বলেন, এই মৃত্যু অস্বাভাবিক। ভাইয়ের মৃত্যুর পেছনে দুটি কারণকে সন্দেহ করছেন তিনি।

“একটা হচ্ছে পলিটিক্যাল, আরেকটা হচ্ছে জায়গা সম্পত্তির বিরোধ। যেকোনো একটা দ্বন্দ্বের ভেতর দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে এইটাই আমাদের অভিযোগ।”

তবে কারা কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রাম কারাগারে তাকে সুস্থ অবস্থায় গ্রহণ করা হয়েছিল এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। জেলে যাওয়া পরদিন সকালে নাস্তা করার পর অসুস্থ বোধ করলে একজন বন্দির সঙ্গে হেঁটেই কারা হাসপাতালে গিয়েছিলেন নূরুল আলম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *