পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অফিসার ট্রেনি (কোম্পানি সেক্রেটারি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য ৩৩ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীর মাসিক বেসিক পে হবে ৪০ হাজার টাকা।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে পাওয়ারগ্রিডে। অফিসার ট্রেনি পদে হবে নিয়োগ। আবেদনের জন্য বয়স হতে হবে ৩৩-র মধ্যে। জেনে নিন কীভাবে আবেদন করবেন রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে।

শূন্যপদ
নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। কোম্পানি সেক্রেটারি বিভাগ কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে বেসিক পে হবে ৪০ হাজার টাকা। প্রথমে ট্রেনি অবস্থায় কাজ করবেন প্রার্থীরা। তারপর তিন বছরের কাজের মেয়াদ। আবেদনের জন্য অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে।
বয়সের সীমা
কোম্পানি সেক্রেটারি বিভাগ হবে নিয়োগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে আবেদন করতে হলে বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য আছে বয়সের ছাড়।
