মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী।

ছবির উৎস, NurPhoto via Getty Images and Suvendu Adhikari/Facebook

ছবির ক্যাপশান, নির্বাচনের ফল নিয়ে তৃণমূল ও বিজেপি-দুই দলই আশাবাদী

এখন অপেক্ষা ফলাফলের। যদিও অপেক্ষা করতে হবে চৌঠা মে পর্যন্ত, কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল নিয়ে ‘আত্মবিশ্বাসী’ প্রায় প্রতিটা রাজনৈতিক দল।

এর আগে উত্তাপ উপেক্ষা করে ম্যারাথন প্রচারপর্ব চলেছে। প্রতিদ্বন্দ্বিরা একে অপরের বিরুদ্ধে বক্তব্য-প্রচারণায় ‘কড়া অস্ত্র’ প্রয়োগ করেছে- কখনো জনসভা থেকে কখনওবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভার্চুয়াল ওয়ার’ চলেছে। এরপর ভোট কেমন হবে,এ নিয়ে ছিল অনেক আলোচনা।

তবে রাজ্যে দু’দফা ভোট গ্রহণ শেষে ‘যুদ্ধং দেহি’ অবস্থান থেকে সরে এসে এখন সামান্য হলেও ‘স্বস্তির নিঃশ্বাস’ ফেলছেন নেতারা। এখন ‘মার্কশিট’ হাতে পাওয়ার অপেক্ষা, কে কত আসন পেল তা হাতে কলমে বুঝে নিতে যেটুকু দেরি।

এদিকে, প্রথম (৯৩.১৯ শতাংশ) ও দ্বিতীয় দফা (৯২.৬৭ শতাংশ) মিলিয়ে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় দফা ভোট গ্রহণের সময় তাপমাত্রার দিক থেকে প্রকৃতি কিছুটা ‘স্বস্তি’ দিলেও সকাল থেকে নদীয়া, দক্ষিণ ২৪ পরগণা ও হুগলী থেকে বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা এবং পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *