15

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম

Image Credit : Gemini AI

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম

যারা পোস্ট অফিসের মাধ্যমে সুরক্ষিত বিনিয়োগ করতে চান, তাদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে। তার মধ্যে মান্থলি ইনকাম স্কিমটি (MIS) বেশ জনপ্রিয়। এই স্কিমের বিশেষত্ব হল, এখানে প্রতি মাসে টাকা জমা দেওয়ার ঝক্কি নেই। একবারে টাকা বিনিয়োগ করে, প্রতি মাসে তার উপর সুদ পাওয়া যায়। ফলে, যারা নিয়মিত আয়ের সন্ধান করছেন, বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

25

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম

Image Credit : Gemini AI

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম

35

৭.৪ শতাংশ সুদের হার

Image Credit : Gemini AI

৭.৪ শতাংশ সুদের হার

বর্তমানে এই স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, যদি কেউ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি বছরে ৬৬,৬০০ টাকা সুদ পাবেন। এই অঙ্ককে ১২ দিয়ে ভাগ করলে প্রতি মাসে আয় দাঁড়ায় ৫,৫৫০০ টাকা। তবে এই হিসাবটি পুরো মেয়াদের জন্য ৭.৪% সুদ প্রযোজ্য হবে ধরে নিয়ে করা হয়েছে। আসল প্রাপ্তি স্কিমের নিয়ম এবং অ্যাকাউন্টের ধরনের উপর নির্ভর করতে পারে।

45

পোস্ট অফিস স্কিম

Image Credit : Asianet News

পোস্ট অফিস স্কিম

এই স্কিমের মেয়াদ পাঁচ বছর। বিনিয়োগকারী প্রতি মাসে সুদ পেতে থাকেন। পাঁচ বছর পূর্ণ হলে নিয়ম অনুযায়ী, আসলের টাকা তুলে নেওয়া যায়। তাই যাঁরা আগামী কয়েক বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সুরক্ষিত রেখে নিয়মিত আয় করতে চান, তারা এই স্কিমটি দেখতে পারেন। তবে বিনিয়োগ করার আগে পোস্ট অফিসে গিয়ে বর্তমান সুদের হার এবং টাকা তোলার নিয়মাবলী জেনে নেওয়া উচিত।

Post Office schemes offer: পোস্ট অফিস স্কিমে দারুন সুদ, বিনিয়োগের জন্য এটা হতে পারে সেরা সুযোগ

55

মাসে ৫৫৫০ টাকা আয়

Image Credit : ChatGPT

মাসে ৫৫৫০ টাকা আয়

এই স্কিমে যোগ দিতে হলে একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। বিনিয়োগ করার আগে দেখে নিন এটি আপনার প্রয়োজনের সঙ্গে খাপ খাচ্ছে কি না। প্রতি মাসে যে সুদ পাবেন, তা খরচ করবেন নাকি অন্য কোথাও বিনিয়োগ করবেন, সেই পরিকল্পনা আগে থেকেই করে রাখা জরুরি। এছাড়া, সুদের উপর প্রযোজ্য করের নিয়মগুলিও মাথায় রাখতে হবে। তাই, ‘একবার টাকা রাখলেই মাসে মাসে আয়’—এই ধারণার পাশাপাশি সুদের হার, বিনিয়োগের সীমা, পাঁচ বছরের মেয়াদ এবং করের প্রভাব, সবকিছু বুঝে বিনিয়োগ করাই সঠিক সিদ্ধান্ত হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *