সুঠাম দেহ, মাসলে ট্যাটু, চোখে লেন্স, হাতে ব্রেসলেট, কানে দুল, গলায় লকেট, সেইসঙ্গে নানারকম এক্সপ্রেশন! এমন স্টাইলিশ লুকে হাজির হলেন চিত্রনায়ক জায়েদ খান। নিজের ফেসবুকে এই গেটআপে কয়েকটি ছবি ছেড়েছেন ‘বাংলার দাবাং’-খ্যাত এই নায়ক।

মুহূর্তেই জায়েদের পোস্ট করা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জায়েদ জানান, তার আপকামিং প্রজেক্ট ‘শিকারি’র জন্য এমন নয়া লুক নিয়েছেন। তিনি ছবিগুলো তুলে দেয়ার জন্য শাফকাত গণি নামে এক ফটোগ্রাফারকে ধন্যবাদ জানিয়েছেন।

জায়েদের এই ছবির নিচে ফেসবুকে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। দেখা যায়, ১০ ঘণ্টা আগে পোস্ট করা ছবিগুলোতে ১০ হাজার লাইক পড়েছে। মন্তব্য দেখা যাচ্ছে হাজারও!

কেউ কেউ মজা করেছেন, কেউ কেউ নতুন জায়েদকে দেখে বিস্মিত হয়েছেন, আবার কমেন্টে ট্রলও করেছেন। এএইচ সুমন লিখেছেন, আর যাই হোক জায়েদ খান ভালো বডি বানিয়েছে। এখন ঠিকঠাক অভিনয়টা করতে পারলে হয়!

ফারহান আহমেদ লিখেছেন, জায়েদ খান এই লুকে ভিলেন ক্যারেক্টার করলে দারুণ মানাবে। আহমেদ সাবিক লিখেছেন, একটু আমির খান, একটু সালমান খান, একটু হৃতিক, সবটুকু মিলে জায়েদ খান। পাশাপাশি কেউ কেউ, সোনু সুদ কেউ আবার দেবের সঙ্গে জায়েদকে মেলাচ্ছেন!

মজা করে শরিফুল নামে একজন লিখেছেন, সালমান খানের মার্কেট ডাউন থাকলেও জায়েদ খানের মার্কেট গরম!  আবার কেউ কেউ লিখছেন, শেষ পর্যন্ত সালমান খানের মতো বডি বানাতে পারলো জায়েদ খান।

কেউ কেউ হাসির ইমোজি দিয়ে লিখছেন, এই বডি কি সত্যি নাকি এআই? আবার অনেকেই লিখছেন, জায়েদ খান আমেরিকা থেকে সেই রকম স্মার্ট হয়ে গেছে।

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি।

গেল বছর জায়েদ চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, শারীরিক গড়নে পরিবর্তন আনছেন। আকর্ষণীয় ফিগার বানাচ্ছেন! এ কারণে নিয়মিত জিম ও স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন।

জায়েদ বলেছিলেন, তেল ছাড়া খাবার খাই। সকালে ওটস খাই সঙ্গে থাকে ফ্যাট ফ্রি দুধ। ব্লুবেরি ও স্ট্রবেরিও থাকে। এর সঙ্গে বাদাম থাকে। দুপুরে এক কাপ লাল চালের ভাত খাই, ব্রুকলি, সিদ্ধ স্যালমন থাকে। সঙ্গে দিনে টুকটকা শশা-টমেটো খাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *