তিব্বত অংশে উজান লেন্ডে নদীতে বরফ ও পাথরের ধসের কারণে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ত্রিশূলী নদীর তীরবর্তী ফুলে ওঠা ভবন ও অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য আকাশ থেকে দেখা যাচ্ছে। এই আকস্মিক বন্যা ভোতে কোশী ও ত্রিশূলী নদীর তীরবর্তী জনপদগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে এবং ভাটির দিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

ছবির উৎস, Skanda Gautam/SOPA Images/LightRocket via Getty Images

ছবির ক্যাপশান, ভয়াবহ আকস্মিক বন্যায় ত্রিশূলী নদীর তীরবর্তী ভবন ও অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য আকাশ থেকে দেখা যাচ্ছে

Published

পড়ার সময়: ৪ মিনিট

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন। নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের বেশিরভাগই ভারতীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে নেপাল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৬৪ জনের মরদেহ ভাটির দিকে চিতওয়ান জেলায় এবং আরও ২৬ জনের মরদেহ নওয়ালপরাসি ইস্ট এলাকায় পাওয়া গেছে।

এখনও নিখোঁজ থাকা শত শত মানুষের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন।

রাসুয়া অঞ্চলের ভোতেকোশি নদীর আশপাশে বাড়িঘর, সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *