এই বাড়িটিতেই খুন হয়েছেন শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্য

ছবির উৎস, SHARIER MIM

ছবির ক্যাপশান, এই বাড়িটিতেই খুন হয়েছেন শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের সদস্যরা

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশ ও ময়না তদন্তকারী চিকিৎসকের বক্তব্য নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার পর পুলিশের দেওয়া বিভিন্ন বক্তব্য ও তদন্তের নানা সূত্র ও অসঙ্গতি নিয়ে মানুষকে প্রশ্ন তুলতে দেখা গেছে।

এদিকে, পুলিশ বলছে তাদের তদন্তে অগ্রগতি রয়েছে।

কিন্তু প্রশ্ন উঠেছে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড নিয়ে মানুষের মনে এত প্রশ্ন, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে কেন?

অপরাধবিজ্ঞানী ও সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধের ঘটনা নিয়ে তাড়াহুড়ো করে আইনশৃঙ্খলা বাহিনী কথা বললে মানুষের মাঝে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়। এটা একটি মনস্তাত্তিক বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *