দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক শহর কমলা রঙের ধোঁয়াশায় ঢেকে গেছে

ছবির উৎস, Selcuk Acar/Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক শহর কমলা রঙের ধোঁয়াশায় ঢেকে গেছে

Published

পড়ার সময়: ৭ মিনিট

কানাডায় তৈরি হওয়া শত শত দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অভিযোগের পর এই হুমকি এলো। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড যুক্তরাষ্ট্রকে সমালোচনা না করে আগুন নেভাতে সহায়তা পাঠানোর আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয়ভাবে নোংরা, দূষিত এবং অস্বাস্থ্যকর বাতাসের আগ্রাসনের শিকার হচ্ছে।” তিনি কানাডার বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত অবহেলার’ অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দেন।

কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত কানাডায় প্রায় ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল, যার বেশিরভাগই নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে অন্টারিওতে ১৯০টিরও বেশি জায়গায় আগুন জ্বলছিল, যার অনেকগুলোই নিয়ন্ত্রণহীন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে, তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করে তার দেশের ‘ইচ্ছাকৃত অবহেলা’ সম্পর্কে ব্যাখ্যা চাইবেন। তিনি অভিযোগ করেন, কানাডা তাদের বন ও জঙ্গল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *