তীব্র গরমের প্রভাব পড়েছে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তীব্র গরমের প্রভাব পড়েছে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে

Published

পড়ার সময়: ৪ মিনিট

তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির স্বাধীনতা দিবস (৪ঠা জুলাই) উদযাপন ব্যাহত হয়েছে। এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

“আমাদের অতিথি, স্বেচ্ছাসেবক, শিল্পী, বিক্রেতা ও কর্মীদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার,” এক বিবৃতিতে বলেছেন আয়োজকরা। তবে কয়েক ঘণ্টা পর মেলাটি আবার চালু করা হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ রেকর্ড মাত্রার তাপমাত্রার মধ্যে দিন কাটিয়েছেন।

এই তাপপ্রবাহের কারণে সাপ্তাহিক ছুটির নানা আয়োজন ব্যাহত হচ্ছে।

একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ উদযাপনের আয়োজন করছেন। বিভিন্ন মাঠে বিশ্বকাপ ফুটবলের একাধিক ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *