বৈশাখের শুরু থেকেই ভালো মতো টের পাওয়া যাচ্ছে গরম, আর্দ্র আবহাওয়ার। গরমে তেষ্টা মেটাতে কমবয়সিরা ঠান্ডা পানীয়ে গলা ভেজাতে ভালোবাসে। কিন্তু বাজারচলতি ঠান্ডা পানীয়তে থাকে কৃত্রিম শর্করা। সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, কৃত্রিম শর্করা মিশ্রিত ঠান্ডা পানীয় খেলে কমবয়সিদের ৩৪% মানসিক উদ্বেগের পরিমাণ বাড়ে।
Bournemouth University র একদল গবেষক কমবয়সিদের কৃত্রিম শর্করা মিশ্রিত ঠান্ডা পানীয় খাওয়ার প্রবণতা নিয়ে ৯টি আলাদা আলাদা গবেষণা চালান।
গবেষকদের দাবি কৃত্রিম শর্করা মিশ্রিত এসব ঠান্ডা পানীয়তে পুষ্টি না থাকলেও ক্যালরি বাড়িয়ে তোলে। এছাড়াও অনেক এনার্জি ড্রিঙ্কে কৃত্রিম শর্করা ছাড়াও ক্যাফিন থাকে যা হৃদপিণ্ডর ধুকপুকানি বাড়িয়ে তোলে। অযথা মানসিক উদ্বেগ ও উত্তেজনা বাড়িয়ে তোলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে কমবয়সিদের মধ্যে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার সমস্যা। শুধু ইংল্যান্ডেই এক সমীক্ষায় দেখা গেছে, ২০২৩ সালে ৮-২৫ বছর বয়সিদের মধ্যে প্রতি ৫ জনের মধ্যে ১ জন মানসিক উদ্বেগে রয়েছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিঙ্ক খেলে সাময়িক ভাবে এনার্জি বেড়ে যায়। কিন্তু তারপর খিদে পায় আর মানসিক উদ্বেগ ও উত্তেজনা দেখা যায়। এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফিন হৃদপিণ্ডর গতি বাড়িয়ে তোলে। শ্বাসকষ্ট দেখা যায়। গবেষণা প্রকাশিত হয়েছে Human Nutrition and Dietetics নামক জার্নালে।
The post ঠান্ডা পানীয়তেই বাড়ছে উদ্বেগ! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য appeared first on KhaborOnline.
