ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনের সড়কে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনের সড়কে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়

Published

পড়ার সময়: ৪ মিনিট

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এর পেছনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

ঝিনাইদহ জেলার পুরাতন ডিসি কোর্ট এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পর এনসিপির নেতাকর্মীদের সঙ্গে মসজিদ থেকে বের হওয়ার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়।

এসময় হামলাকারীদের সঙ্গে মি. পাটওয়ারীর সমর্থকদের হাতাহাতি ও মারপিটের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

মি. পাটওয়ারী দাবি করেছেন, ছাত্রদলের নেতাকর্মীরাই তার ওপর এই হামলা চালিয়েছে। হামলায় তার নেতাকর্মীরা আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *