কথা বলা বা যোগাযোগের বাইরে ব্যবসাবাণিজ্যের অনেক কিছু মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভরশীল

“মোবাইল নেটওয়ার্ক না থাকলে আমার জীবন কঠিন হয়ে উঠবে, কেননা আমি তো অনলাইনে ব্যবসা করেই সংসার চালাই। শুধু আমিই না, আমার মতো অনেক নারীই অনলাইনে ব্যবসা করে চলেন,” কথাগুলো বলছিলেন জামালপুরের একজন ক্ষুদ্র পোশাক ব্যবসায়ী কাকলী আক্তার।

মহামারী করোনার সময়ই মূলত অনলাইনে তার ব্যবসা জমে ওঠে বলে তিনি জানান।

এর আগে, স্থানীয়ভাবে ছোট একটি শোরুমে তার হাতের কাজের পোশাকের ব্যবসা সীমাবদ্ধ ছিল।

মিজ আক্তার জানান, এরই মধ্যে লোডশেডিং এর কারণে বিপাকে পড়েছেন।

“কয়েক ঘণ্টা বিদ্যুত থাকে না দিনে। শোরুমের চাইতে অনলাইনে আমার অর্ডার বেশি হয়, এখন তো পড়ছি বিপদে, রিপ্লাই দিতে সময় লাগে। এখন যদি আবার মোবাইলের নেটওয়ার্ক একদমই না থাকে তাইলে তো চলা টাফ হয়ে যাবে,” বলেন মিজ আক্তার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *