জমজম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মসজিদুল হারামে পানি পান করছেন হজ করতে যাওয়া একজন।

সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জমজম কূপের পানিকে ‘অত্যন্ত পবিত্র’ এবং ‘অলৌকিক ক্ষমতাসম্পন্ন’ বলে মনে করেন।

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে এই জমজম কূপটি অবস্থিত। মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবাঘরের মাত্র ২০ মিটার দূরে এর অবস্থান।

প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা ওমরাহ পালন করতে সৌদি আরবে যান তাদের বেশির ভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন।

হজ পালন করে এসেছেন অথচ জমজম কূপের পানি আনেনি এমন মানুষ বেশ বিরল।

শুধু তাই নয়, পরিবারের সদস্য এবং আত্মীয়–স্বজনদের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজ দেখা যায়। তাদের প্রত্যাশা এই ‘পবিত্র পানি’ পান করলে বিপদ, রোগ কিংবা যে কোন অমঙ্গল দূর হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *