একজন নারী চোখ বন্ধ করে বিছানার পাশে দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিরল ঘটনা হলেও মানুষ ঘুমের মধ্যে গাছে ওঠা বা এ ধরনের বিপজ্জনক কাজ করতে পারে

    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে রাতে নিখোঁজ থাকা একজন নারীকে গাছের মগডাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ওই নারীর পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত।

তিনি কীভাবে ও কখন উঁচু একটি গাছের অতটা উপরে উঠলেন তা নিয়ে পরিষ্কার তথ্য না পাওয়া গেলেও, তাকে গাছের মগডালে পাওয়ার ঘটনা ওই অঞ্চলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এমনকি বাংলাদেশে কথিত ‘ভূত-প্রেত’ কেন্দ্রিক যেসব কুসংস্কারভিত্তিক গল্প বা কাহিনী প্রচলিত আছে সেগুলোও এ ঘটনায় নতুন করে আলোচনায় আসছে।

যদিও ঘুমের ঘোরে গাছে ওঠার ঘটনা মানুষের জন্য বিরল হলেও তা মোটেও অসম্ভব নয় বলেই জানান বাংলাদেশ স্লিপ সার্জনস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ও নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

তার মতে, সিভিয়ার স্লিপ ডিসটার্বনেস, অর্থাৎ ঘুমের যদি খুব বেশি ব্যাঘাত ঘটে বা ঘুমের বিকৃতি ঘটে তখন মানুষ এই ধরনের বিপজ্জনক কাজ করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *