ঢাকা থেকে প্রকাশিত সংবাদমাধ্যম
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদমাধ্যম

পড়ার সময়: ৫ মিনিট

এই খবরে বলা হয়েছে, চলতি বছরে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১০৯ জন।

চূড়ান্ত হওয়া এই পদকের তালিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে অনেকেই নাম জুড়িয়েছেন পদকের তালিকায়। এ নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পুলিশ-সংশ্লিষ্টরা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেও অনেকে তদবির ও রাজনৈতিক কানেকশনে পদক বাগিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়েও হয়েছে একই কাজ। এবারও এর ব্যতিক্রম হয়নি।

এতে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। রাজনৈতিক পট পরিবর্তন হলেও সবকিছু আগের মতোই হচ্ছে বলে বঞ্চিতদের অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *