পারস্য উপসাগরে নোঙর করে আছে বাংলার জয়যাত্রা

ছবির উৎস, RASHEDUL HASAN

ছবির ক্যাপশান, পারস্য উপসাগরে নোঙর করে আছে বাংলার জয়যাত্রা

    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • পড়ার সময়: ৭ মিনিট

“মোবাইল ফোনে মিসাইল হামলার সর্তকবার্তা পাচ্ছি। প্রতিনিয়ত ওয়্যারলেস নেটওয়ার্কে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে, বার্তা পাচ্ছি- কেউ যদি হরমুজ ক্রসের চেষ্টা করো, অ্যাটাক করা হবে”, বিবিসি বাংলাকে কথাগুলো বলছিলেন সংযুক্ত আরব আমিরাতের কাছে সাগরে আটকে পড়া ‘বাংলার জয়যাত্রা’র প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান।

বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ গত ২৬শে জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। এরপর ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সেটি কয়েক দফায় চেষ্টা করেছে কিন্তু হরমুজ প্রণালি থেকে বের হতে পারেনি। বরং, এরপর থেকে জাহাজটি ঘুরছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জলসীমায়।

বাংলার জয়যাত্রা জাহাজটিতে নাবিক, ইঞ্জিনিয়ারসহ মোট ৩১ জন ক্রু রয়েছেন। তাদের কয়েকজন বলছেন, ইরান যুদ্ধ শুরুর পর চোখের সামনে মুহুর্মুহু মিসাইল হামলা, কখনো বিধ্বস্ত মিসাইলের ভাঙা অংশ এসে আশপাশের কোনো জাহাজে পড়তেও দেখছেন তারা।

এমন পরিস্থিতি সেখান থেকে কবে হরমুজ পাড়ি দিয়ে নিরাপদে উপসাগরীয় এলাকা ছাড়তে পারবেন, জানেন না জাহাজটিতে থাকা বাংলাদেশি নাবিকদের কেউ।

জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বুধবার বিবিসি বাংলাকে বলেন, “আমরা এমন একটা জায়গায় আটকা পড়ছি, ধরে নিতে পারেন এটা একটা পুকুর। আমাদের বের হওয়ার রাস্তা একটাই, সেটা হরমুজ। জানি না কবে বের হতে পারবো”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *