একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে বই পড়ছেন

ছবির ক্যাপশান, বাংলাদেশের একটি জরিপে দেখা গেছে, যেসব পরিবারের বড়রা নিয়মিত বই পড়েন, সেসব পরিবারের শিশু-কিশোরও নিয়মিত বই পড়ে, (প্রতীকী ছবি)

নিজের শৈশব-কৈশোরের বই পড়ার নেশার স্মৃতিচারণা করতে গিয়ে অনেককেই বলতে শোনা যায়, পাঠ্যবইয়ের নিচে লুকিয়ে গল্পের বই পড়তেন তারা। পাঠ্যবইয়ের বাইরের এসব বইকে কেউ কেউ আবার ‘আউট বই’ বলেও ডাকেন।

বাড়ির বড়দের চোখ এড়িয়ে কিংবা দৈনন্দিন পড়ার ফাঁকে গল্প-উপন্যাসে বুঁদ হয়ে থাকার এমন অভিজ্ঞতা একসময় অনেকের শৈশব-কৈশোরেরই অবিচ্ছেদ্য অংশ ছিল।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন বদলেছে মানুষের বিনোদনের মাধ্যম, অবসর কাটানোর ধরণ।স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল বিনোদনের বিস্তারে বই পড়ার অভ্যাসেও পরিবর্তন এসেছে। এখনকার শিশু-কিশোর কিংবা তরুণদের মধ্যে পাঠ্যবইয়ের বাইরে গল্প, উপন্যাস বা অন্য কোনো বই পড়ার আগ্রহ কতটা রয়েছে, সেই প্রশ্নও সামনে আসছে।

অনেকের মতে, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার, ইন্টারনেটের অবাধ দুনিয়া, শিক্ষাব্যবস্থার চাপ, পারিবারিক পরিবেশ, রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি এবং বইয়ের সহজলভ্যতার অভাবের মতো নানা কারণে মানুষ দিনকে দিন বইবিমুখ হয়ে পড়ছেন।

যদিও বাংলাদেশে প্রতিবছর অমর একুশে বইমেলাকে ঘিরে পাঠক-প্রকাশকদের মধ্যে একপ্রকার উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু তা থেকে প্রকৃত পাঠকের সংখ্যা সম্পর্কে ধারণা করা কঠিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *