ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা

ছবির ক্যাপশান, সারাদেশের ৫০টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভাষা শিক্ষা চালুর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

মিয়াদ হোসাইন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন। তার প্রধান বিষয় ছিল চায়না বা মান্দারিন ভাষা। দ্বিতীয় বর্ষে ওঠার পর তিনি বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে দোভাষী হিসেবে পার্ট টাইম বা খন্ডকালীন চাকরি শুরু করেন।

দ্বিতীয় বর্ষে পড়াশোনা অবস্থাতেই তিনি সেই চাকরি থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা উপার্জন করতে শুরু করেন।

মি. হোসাইন বিবিসি বাংলাকে বলছিলেন, “শুরুর দিকে ছোট্ট বাচ্চার মতো এক দুই লাইন করে চায়নিজ ভাষা বলতে পারতাম। তারপর যখন দোভাষী হিসেবে কাজ শুরু করলাম, তখন দক্ষতা বাড়তে শুরু করল। এরপর আস্তে আস্তে যখন এই ভাষায় আরো বেশি দক্ষতা অর্জন করতে শুরু করলাম, তখন আমার বেতন আরো বাড়তে শুরু করল”।

খন্ডকালীন চাকরির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইন্সটিটিউট থেকেই অনার্স ও মাস্টার্স পাশ করেন। এর পর তিনি বিভিন্ন চায়নিজ প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করেন।

বর্তমানে মি. হোসাইন চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন। চায়নিজ ব্যবসায়ীদের সাথে যৌথভাবে এই ব্যবসা শুরু করেছিলেন শুধুমাত্র বাংলাদেশে ব্যবসায়ী পার্টনার হিসেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *