Annapurna Bhandar News | শান্তিপুরে অন্নপূর্ণা যোজনার আবেদনকে ঘিরে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ, দরিদ্র মহিলাদের আধার তথ্য ব্যবহার করে তাঁদের নামের সঙ্গে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয়েছিল। এরপর ২০২১ সাল থেকে তাঁদের নামে সরকারি বার্ধক্য ভাতার টাকা অন্যের অ্যাকাউন্টে জমা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাগআঁচড়া ও ছোটকুলিয়া এলাকার একাধিক মহিলার দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধার জন্য আবেদন করার পর ব্যাংক ও অনলাইন স্ট্যাটাস খতিয়ে দেখতে গিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। কারও ক্ষেত্রে নবলা, আবার কারও ক্ষেত্রে শান্তিপুরের অজ্ঞাতপরিচয় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা যাওয়ার অভিযোগ সামনে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *