মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়ে) ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (ডানে)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়ে) ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (ডানে)

    • Author, নাদাইন ইউসিফ
    • Role, টরোন্টো

    • Author, ফ্রান্সিসকো ভেলাসকেজ ও পিটার হসকিন্স, ব্যবসাবিষয়ক সংবাদদাতা
  • Published

  • পড়ার সময়: ৪ মিনিট

কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলের প্রতি কানাডা “অসম আচরণ” করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও মাছসহ কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এ শুল্কের বাইরে রাখা হয়েছে।

এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা “আরও জোরদার” করতে কানাডা প্রস্তুত।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ৩০ দিনের মাঝে নতুন শুল্ক কার্যকর হবে।

যেসব পণ্য নতুন শুল্কের আওতায় আনা হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ’র আওতায় থাকুক বা না থাকুক, নতুন শুল্কের তালিকায় থাকা সকল পণ্যের ওপরই এই শুল্ক কার্যকর হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *