মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ছবির ক্যাপশান, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে এখন পর্যন্ত ৩৭ দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে এখন পর্যন্ত ৩৭ দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যেটি মে মাসের হিসাবের চেয়ে প্রায় আট বিলিয়ন ডলার বেশি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার যুদ্ধ শুরু হওয়ার পর সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সামনে প্রথমদিন উপস্থিত হয়ে হেগসেথ বলেন, আইনপ্রণেতারা জরুরি ভিত্তিতে নতুন তহবিল অনুমোদন না করলে সামরিক প্রশিক্ষণ কমিয়ে আনতে হবে।

তিনি জানান, নিজের মন্ত্রণালয়ের জন্য কংগ্রেসে ৮৭ বিলিয়ন বা আট হাজার ৭০০ কোটি ডলার চেয়েছেন, যার মধ্যে ৬৭ বিলিয়ন বা ছয় হাজার ৭০০ কোটি ডলার বরাদ্দ থাকবে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান পরিচালনার জন্য।

এই বৈঠকটি কয়েকবার যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের কারণে বাধাগ্রস্ত হয়েছে।

তারা এ সময় চিৎকার করে বলছিলেন, “ইরান ও ফিলিস্তিনে আমাদের সন্তানদের ওপর বোমা হামলা বন্ধ করো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *