গোপাল মুখার্জীর নামে রাস্তার নামকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ছবির উৎস, AWTV Screengrab & Getty Images

ছবির ক্যাপশান, গোপাল মুখার্জীর (বাঁয়ে) নামে রাস্তার নামকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতার একটি পরিচিত রাস্তা ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পাল্টে গোপাল মুখার্জী রোড করার ঘোষণা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে নেওয়া নাম বদলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি পোস্ট ওই বিতর্কে জুগিয়েছে আরও ইন্ধন।

নাম বদলের ঘোষণার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে হিন্দুত্ববাদী অনেকের সোশাল হ্যান্ডেল থেকে লেখা হতে থাকে যে “কলকাতার কসাইয়ের নামে রাস্তার নাম রাখা যাবে না”।

হিন্দুত্ববাদীরা ‘কলকাতার কসাই’ বলতে যাকে বুঝিয়ে থাকেন, সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অবিভক্ত বাংলা প্রদেশের শেষ প্রধানমন্ত্রী। পরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন।

‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত ১৯৪৬ সালের ভয়াবহ দাঙ্গার সময়ে মি. সোহরাওয়ার্দীই ছিলেন প্রধানমন্ত্রী। দাঙ্গা থামাতে না পারা নিয়ে ইতিহাসবিদদের একাংশ তাকে দোষারোপ করেন।

রাস্তাটি অবশ্য তার নামে ছিলই না। কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের ওই রাস্তাটি আসলে ছিল হাসান সোহরাওয়ার্দীর নামে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *