যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য প্রথম দফার আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, পরমাণু পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের অনুমতি দিতে হবে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা “আজ থেকেই শুরু হতে পারে”।

কিন্তু পরমাণু কর্মসূচি পরিদর্শনের বিষয়ে তেহরান “নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি” বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে।

এমন সময় এই ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরান মার্কিন ডলারে তাদের তেল বিক্রি করতে পারবে।

সোমবার কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, সুইজারল্যান্ডের শহর বার্গেনস্টকে প্রথম দফার আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান “৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ” তৈরিতে সম্মত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *