এনসিপিতে অন্য রাজনৈতিক দল থেকে সম্প্রতি বেশ কয়েকজন যোগ দিয়েছেন
ছবির ক্যাপশান, এনসিপিতে অন্য রাজনৈতিক দল থেকে সম্প্রতি বেশ কয়েকজন যোগ দিয়েছেন

Published

পড়ার সময়: ৫ মিনিট

সাম্প্রতিককালে বিভিন্ন দল থেকে অনেককেই যুক্ত হতে দেখা যাচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পাটি -এনসিপিতে। কেউ এসেছেন বিএনপি থেকে, কেউ জাতীয় পার্টি, আবার জামায়াত ঘরানার সংগঠন থেকেও কেউ কেউ ঘটা করে যোগ দিয়েছেন এনসিপিতে।

গত এক মাসেরও বেশি সময় ধরে ঢাকা তো বটেই, ঢাকার বাইরেও রীতিমতো আয়োজন করে এসব ‘যোগদান অনুষ্ঠান’ করেছে এনসিপি।

এরমাধ্যমে দলকে ‘বড় করে তোলার’ একটা চেষ্টা আছে এনসিপির মধ্যে।

যদিও ভিন্ন ভিন্ন দল থেকে লোক যুক্ত করলে সেটা আদর্শিকভাবে দলটিকে টানাপোড়েনের মধ্যে ফেলতে পারে এমন আশঙ্কাও আছে।

এরমধ্যেই এগার দলীয় জোটে থাকা এবং সাবেক শিবির নেতাদের অনেকের এনসিপিতে যুক্ত হওয়ার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এনসিপি কি আদর্শিকভাবে ডানপন্থার দিকে ঝুঁকছে কি-না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *