নীল জলের উপর দিয়ে একটি ছোট টহল নৌকা দ্রুতগতিতে ছুটে চলেছে, যাতে উজ্জ্বল কমলা রঙের লাইফ ভেস্ট পরা বেশ কয়েকজন লোক রয়েছে। নৌকার সামনের দিকে একজনের সাথে একটি বন্দুক এবং পেছনে একটি ইরানি পতাকা উড়ছে। দূরে, একটি বড় কালো জাহাজ সমুদ্রে স্থির হয়ে আছে, যার ডেক থেকে হলুদ ক্রেনগুলো উপরের দিকে উঠে রয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

মার্কিন নৌ-বাহিনী তৌস্কা নামে একটি ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ জব্দ করার পর এই হামলা চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ছয় ঘণ্টা ধরে “বারবার সতর্ক বার্তা দেওয়ার পরও কোনো সাড়া না দেওয়ায়” ইউএসএস স্প্রুয়েন্স জাহাজটি “তৌস্কার প্রপালশন বা চালিকাশক্তি বিকল করে দেয়।”

এরপর মার্কিন নৌ-সেনারা ইউএসএস ত্রিপোলি নামক যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারে চড়ে দড়ি বেয়ে তৌস্কা জাহাজে নামেন।

জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) থেকে জানা গেছে, গত ১২ই এপ্রিল মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে যাত্রা শুরু করে জাহাজটি দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *