যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার ঘোষণা দেওয়ার পর তা বাতিলও করেছেন তিনি।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইরানের সাথে যুদ্ধ অবসানের একটি দুর্দান্ত সমঝোতায় পৌঁছেছি”।

তবে চুক্তির খবরগুলোকে “অনুমাননির্ভর” এবং “এখনো কিছুই চূড়ান্ত হয়নি” বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ট্রাম্প অতীতেও বেশ কয়েকবার দাবি করেছেন যে চলমান সংঘাত থামাতে দুই দেশ চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে।

এছাড়া এবারের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ইরানের ওপর “খুব কঠোর” আঘাত হানবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *