মাথাইস দে লিগ্ট, ভার্জিল ভ্যান ডাইক এবং ফ্রেঙ্কি দে ইয়ং ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নেদারল্যান্ডসের যোগ্যতা অর্জন উদযাপন করছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তিনবার ফাইনাল খেললেও নেদারল্যান্ডস কখনও বিশ্বকাপ জেতেনি

পল দ্য অক্টোপাস ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফিফা বিশ্বকাপে যখন জার্মানির সব ম্যাচের ফলাফল সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছিল, তখন তাকে বিশ্বজুড়ে একজন ভবিষ্যৎ বক্তা হিসেবে প্রশংসা করা হয়েছিল।

এরপর জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট একটি জটিল পূর্বাভাস মডেলের মাধ্যমে পলকেও ছাড়িয়ে গেছেন, যা ২০১৪ সাল থেকে শতভাগ ক্ষেত্রে বিশ্বকাপের বিজয়ী সঠিকভাবে পূর্বাভাস দিয়েছে।

এই মডেল অনুসারে, এবারের বিশ্বকাপে জুলাইয়ে ট্রফি জিততে পারলে নেদারল্যান্ডস হবে ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক ভবিষ্যদ্বাণীর চতুর্থ সাফল্য।

শুধু বিজয়ী দল নয়, ৪৮ দলের পুরো বিশ্বকাপের গতিপথও তার মডেল বর্ণনা করছে।

এতে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিরুদ্ধে জাপানের একটি চমকপ্রদ জয় এবং একই পর্যায়ে স্কটল্যান্ডের দক্ষিণ কোরিয়ার কাছে বিদায়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *