শুক্রবার অনেক রোগীকেই হাসপাতাল ছাড়তে দেখা যায়
ছবির ক্যাপশান, শুক্রবার অনেক রোগীকেই হাসপাতাল ছাড়তে দেখা যায়

“অপরাধ করছে, সরকার বন্ধ করবে ঠিক আছে, কিন্তু আমরা এখন কী করবো? হঠাৎ করে এই সিদ্ধান্ত, আমরা এখন কোথায় যাব?”

এভাবেই বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মোহাম্মদ তুহিন।

হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত সাতদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে তার চার বছরের সন্তান।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ পাওয়ায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর মি. তুহিনের মতো অনেকেই বিপাকে পড়েছেন।

শুক্রবার সকালে সরেজমিন হাসপাতালটিতে গিয়ে দেখা গেছে, ভর্তি থাকা রোগীদের অনেকেই হাসপাতাল ছেড়ে যাচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *