নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে ইংরেজি ভাষায় দক্ষতা শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, চাকরি, ব্যবসা, যোগাযোগ ও পেশাগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে স্বল্পমেয়াদি ‘Functional and Communicative English’ কোর্স চালু করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের Faculty of Interdisciplinary Studies, Law and Management-এর অধীন School of Languages and Linguistics-এর উদ্যোগে এই কোর্সের আয়োজন করা হয়েছে।

– বিজ্ঞাপন –

এই কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ২০ জুলাইয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা

আবেদনের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৭ জুলাই প্রকাশ করা হবে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এটি ৬ মাসের একটি সার্টিফিকেট কোর্স। প্রতি সপ্তাহে দু’দিন ক্লাস হবে। ক্লাসের সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কর্মজীবী কিংবা পড়ুয়া— উভয়ের জন্যই এই সময়সূচি সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।

কোর্সের মোট ফি জিএসটি-সহ ৩,৬৬০ টাকা

বিজ্ঞাপন

যাঁরা ইংরেজিতে কথোপকথন, লেখালেখি এবং দৈনন্দিন যোগাযোগের দক্ষতা বাড়াতে চান, তাঁদের জন্য এই কোর্স বিশেষভাবে উপযোগী হতে পারে।

গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

  • কোর্সের নাম: Functional and Communicative English
  • প্রতিষ্ঠান: যাদবপুর বিশ্ববিদ্যালয়
  • যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ
  • আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই
  • আবেদন ফি: ১০০ টাকা
  • মেধাতালিকা প্রকাশ: ২৭ জুলাই
  • ক্লাস শুরু: আগস্টের দ্বিতীয় সপ্তাহ
  • কোর্সের মেয়াদ: ৬ মাস
  • ক্লাস: সপ্তাহে ২ দিন
  • সময়: বিকেল ৫টা – সন্ধ্যা ৭টা
  • কোর্স ফি: জিএসটি-সহ ৩,৬৬০ টাকা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *