আট থেকে আশি, সব বয়সের মানুষই আজকাল ব্যস্ত জীবনযাত্রার কারণে প্যাকেটজাত মুখরোচক খাবার, ফ্রোজেন খাবার ও কৃত্রিম শর্করা দেওয়া ঠান্ডা পানীয় খেতে অভ্যস্ত। মুখরোচক সুস্বাদু এসব খাবার সময় বাঁচালেও আল্ট্রা প্রসেসড খাবার হওয়ায় নিয়মিত বেশি পরিমাণে খেলে শরীরে বিপদ ডেকে আনা হয়। সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, এসব আল্ট্রা প্রসেসড খাবার খাওয়ার প্রবণতার প্রভাবে শুধু শরীরে অবাঞ্ছিত মেদই জমে না। তা পেশির স্বাস্থ্যর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের গবেষক জেহরা আক্কাইয়ার নেতৃত্বে একদল গবেষক মিলে গবেষণা চালান। গবেষকরা দেখেন, এসব আল্ট্রা প্রসেসড খাবারের স্বাদ ও ব্যবহারের মেয়াদ বাড়ানোর জন্য যথেচ্ছ পরিমাণে নুন, কৃত্রিম শর্করা ও ক্ষতিকর ফ্যাট মেশানো হয়। এসব আল্ট্রা প্রসেসড খাবারের পৌষ্টিক মূল্য কিছু নেই।

গত বেশ কয়েক বছর ধরে স্থুলকায় আর অস্টিওআর্থরাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কারণ হিসাবে, বেশি পরিমাণে রঙিন কৃত্রিম শর্করা দেওয়া ও রাসায়নিক মিশ্রিত খাবার ও পানীয় খাওয়ার প্রবণতাকে দায়ী করেছেন বিজ্ঞানীরা।
বাইরে থেকে পেশিকে শক্তপোক্ত দেখতে লাগলেও ভেতরে পেশির টিস্যুতে মেদ জমতে শুরু করে। এতে পেশির কার্যকারিতা বিঘ্নিত হয়। চলাফেরা, দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়। Radiology নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *