৫০০, ১০০ ও ৫০ টাকার নোটের কতগুলো বান্ডিল। প্রতীকী ছবি

ছবির উৎস, Bloomberg via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে অনেকেই কর ফাঁকি দেন- এমন অভিযোগ উঠে আসছে বছরের পর বছর ধরে, প্রতীকী ছবি

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আরও প্রায় পাঁচ হাজার আয়কর রিটার্নকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিরীক্ষার জন্য নির্বাচিত করেছে, যাদের ২০২৩-২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন অডিট করা হবে।

জুনের শেষে এই তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত বছরের জুলাই মাসে প্রথম পর্যায়ে র‍্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন এবং দ্বিতীয় পর্যায়ে চলতি বছরের এপ্রিলে আরও ৭২ হাজার ৩৪১ রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছিল।

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, যারা নিরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের পর্যায়ক্রমে শুনানির জন্য ডাকা হবে এবং শুনানি শেষে কোনো বাড়তি কর আরোপের সিদ্ধান্ত হলে সেটি একমাসের মধ্যেই করদাতাকে জানিয়ে দেবে সংশ্লিষ্ট কর অফিস।

এর আগে গত ২৮শে জুন ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছিল এনবিআর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *