• 06 Jun 2026 12:52 PM (IST)

    প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ

    দক্ষিণবঙ্গ যখন তীব্র গরমে হাঁসফাঁস করছে, ঠিক তখনই টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বর্ষার শুরুতেই ভারী বর্ষণের জেরে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একেবারে রাস্তার উপর দিয়ে বইছে জলের তীব্র স্রোত। এর ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা। শুক্রবার বিকেলের পর থেকে ধূপগুড়ি-সহ গোটা ডুয়ার্স জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বৃষ্টিতে জলঢাকা, ডুডুয়া, ডায়না এবং আংরাভাসা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

  • 06 Jun 2026 12:51 PM (IST)

    বালতি ‘চুরি’, গ্রেফতার দুই তৃণমূল নেতা

    শ্রীরামপুর নবগ্রাম পঞ্চায়েতের বাইরে থেকে শুক্রবার রাতের অন্ধকারে উদ্ধার হয় শতাধিক বালতি অভিযোগ শুনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বালতিগুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বালতিগুলির গায়ে ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের নাম লেখা। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি দেওয়া হয়েছিল। গ্রেফতার দুই তৃণমূল নেতা

  • 06 Jun 2026 12:23 PM (IST)

    রেলমন্ত্রী কী কী বললেন?

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “আগের সরকার রেলের উন্নয়ন আটকে রেখে দিয়েছিল। জেলাশাসকদের উদ্দেশ্যে বলেন “আপনারা প্রস্তুত থাকুন।” আর কী বললেন?

    • পশ্চিমবঙ্গে এবার প্রধানমন্ত্রী বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করেছেন।
    • দিল্লি থেকে বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে এই বুলেট ট্রেন।
    • ৫ বছরের মধ‍্যে ৬০ টি নতুন ট্রেন বাংলার জন্য ছুটবে।
  • 06 Jun 2026 11:57 AM (IST)

    রেল প্রকল্প নিয়ে কী ঘোষণা শুভেন্দুর?

    আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীকে কালী মূর্তি উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়করাও। পুরো রেলবোর্ড এবং রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে বৈঠক করছেন। নবান্নে বৈঠকের পর কী বললেন শুভেন্দু অধিকারী?

    • ১১ কোটি মানুষ বঞ্চিত হয়েছেন আগের সরকারের জন্য। রেলের কাজে কখনও বঞ্চনা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হবে । ১ লাখ কোটি টাকার কাজ হবে।
    • পশ্চিমবঙ্গ ৪৩৮০ কোটি টাকা পেয়েছিল। ২০২৬-২৭ অর্থবর্ষে ১৪ হাজার ২০৫ কোটি টাকা দিয়েছেন।
    • ৪০-এর বেশি প্রকল্পে রেলকে এনওসি দিয়েছি।
    • আমাদের জমি যে লাগবে তা জেলাশাসকদের বলব। রেলওয়েকে পুরো বাংলায় পৌঁছে দেওয়ার জন্য জমি দেওয়া হবে। ৬১ প্রজেক্ট আছে। রেলওয়ে বোর্ড উপকৃত হবে।
    • ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস হবে।
    • রেল মানচিত্রে জুড়বে রাজ্যের একাধিক এলাকা
    • উত্তর ও দক্ষিণবঙ্গে রেলপ্রকল্প হবে।
  • 06 Jun 2026 11:42 AM (IST)

    গ্রেফতার হতে পারেন অভিষেক?

    অভিষেককে জাতীয় সাধারণ সম্পাদক পদে রাখলেও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে দলের দুই বর্ষীয়ান সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনকে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ভরাডুবির দায় অভিষেকের। আরও দুজনকে দায়িত্ব দিয়ে সেটাই সম্ভবত বুঝিয়ে দিলেন মমতা। আবার কেউ বলছেন অন্য কোনও কারণ। হতে পারে, গ্রেফতারির আশঙ্কাতেই এই সিদ্ধান্ত তৃণমূলের সর্বময় নেত্রীর।

    গ্রেফতার হতে পারেন অভিষেক? তাই কি মমতার এই বড় সিদ্ধান্ত!

  • 06 Jun 2026 10:23 AM (IST)

    নিজেদের অবৈধ পার্টি অফিস ভাঙল তৃণমূল

    বেআইনি নির্মাণে (Illegal Construction) এবার বুলডোজার চালাল তৃণমূল নিজেই। তাও আবার নিজেদেরই পার্টি অফিসে। এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ার (Purulia) লক্ষণপুর এলাকায়। গোটা বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি(BJP)।

  • 06 Jun 2026 10:22 AM (IST)

    সন্দেশখালিতে হানা এসটিএফ-এর

    তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুরে অস্ত্রের ভাণ্ডার। সন্দেশখালিতে হানা এসটিএফের। সন্দেশখালির মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে যান তদন্তকারীরা। দু’জনেই শেখ শাহাজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তাঁদের বাড়ি, বাড়ি লাগোয়া এলাকার পাশাপাশি তল্লাশি চলে পুকুরেও। তখনই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয় বলে জানা যাচ্ছে।

  • 06 Jun 2026 09:27 AM (IST)

    NIA আদালতে তোলা হবে শওকতকে

    আজ শওকত মোল্লাকে NIA বিশেষ আদালতে তোলা হবে। গতকালই কামালগাছি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আজ আদালতে তুলে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে NIA

  • 06 Jun 2026 09:25 AM (IST)

    ফের জেল হেফাজত অসিত মজুমদারের

    জেলের গেরো কাটছেই না প্রাক্তন তৃণমূল ( TMC) বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar)। প্রথমে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ। তারপর তোলাবাজির অভিযোগে মামলা, আর এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে (Asit Majumdar News)। গতকাল অর্থাৎ শুক্রবারই অসিতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু, দিনের শেষে তাঁর বাড়ি ফেরা আর হল না। আবারও প্রাক্তন বিধায়কের ঠাঁই হল সেই জেলে।

    অসিত মজুমদারের বিরুদ্ধে এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ! ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক

  • 06 Jun 2026 09:24 AM (IST)

    রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

    আজ রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন রেল প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, জমি হস্তান্তর ও প্রশাসনিক ছাড়পত্র নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মেট্রো প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে।



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *