স্বামী গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ই হয়েছেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে সংশয়ে ময়নাতদন্তের চিকিৎসকরা। দক্ষিণ কলকাতার শয‌্যাশায়ী বৃদ্ধা মন্দিরা আশকে ‘খুন’ করা হয়েছে, এমন সম্ভাবনা উড়িয়ে দেননি চিকিৎসকরা। সেক্ষেত্রে বৃদ্ধ শয‌্যাশায়ী অসুস্থ স্ত্রীকে খুন করে বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন? এমন সম্ভাবনা থেকেই যায়। তাই ওই বৃদ্ধার দেহের ময়নাতদন্ত এখনও ‘অমীমাংসিত’ বলেই পুলিশকে জানিয়েছেন তাঁরা।

রবিবার সকালে পঞ্চসায়রের নয়াবাদের নবমালঞ্চ এলাকায় একটি ফ্ল‌্যাটের ভিতর থেকে প্রবীণ দম্পতির দেহ উদ্ধার হয়। মৃতদের নাম অসিত আশ ও তাঁর স্ত্রী মন্দিরা আশ। ফ্ল্যাটের পিছনের জানালা দিয়ে অসিত আশকে ঝুলতে দেখা যায়। প্রবীণের গলার ফাঁস কেটে দেহ নামিয়ে আনা হয়। পাশেই বিছানায় পড়ে ছিল স্ত্রীর দেহ। দেহ দু’টি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের পর চিকিৎসকরা পুলিশকে জানান, অসিত আশ গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেছেন। দেহ উদ্ধারের পরই পুলিশের ধারণা হয়, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়ে থাকতে পারেন অসিত। আবার মহিলার মৃত্যুর পর ওই ব‌্যক্তি আত্মঘাতী হয়েছেন, তাও হতে পারে। স্ত্রীকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে স্বামী খুন করেন কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

আরও পড়ুন:

কিন্তু ঘরের কোথাও অতিরিক্ত ওষুধ উদ্ধার হয়নি। ময়নাতদন্তের পর চিকিৎসকরা প্রাথমিকভাবে বিষয়টি ‘অমীমাংসিত’ রাখেন। তাঁরা পুলিশকে জানিয়েছেন, বৃদ্ধাকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন, এমন সম্ভাবনাও রয়েছে। দমবন্ধ করে তাঁকে খুন করা হয়েছে, এমন সম্ভাবনা পুলিশ উড়িয়ে দেয়নি। সেক্ষেত্রে তাঁর মুখে বালিশ বা হাত চাপা দিয়ে খুন করা হয়। এরপর স্ত্রীকে বিছানার উপর রেখে আত্মঘাতী হন ব‌্যক্তিটি। সেই ক্ষেত্রে বালিশে কোনও চিহ্ন রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পর চিকিৎসকরাও পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। মৃত্যুর কারণ জানতে কয়েকটি পরীক্ষাও করছেন। এরপর পুলিশ ওই মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে।

আবার ঘর থেকে উদ্ধার সুইসাইড নোটে লেখা ছিল, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘর থেকে উদ্ধার এক লাখ টাকা দিয়েই দুজনের শেষকৃত্য সম্পন্ন করার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে সুইসাইড নোটে। পুলিশের অভিমত, দু’জনই অসুস্থ ও তাঁর মৃত্যুর পর স্ত্রীকে দেখার কেউ থাকবে না, সেই ভেবেই স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হতে পারেন। যদিও এটি খুনের ঘটনা হলেও কোনও অভিযুক্তর সন্ধান আর করা নাও হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *